যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইই) বাস্তবায়নের বিষয়ে আলোচনা এগিয়ে নিতে সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে একটি ‘নির্ভরযোগ্য ও গোপন’ পরিবেশ নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছে সুইজারল্যান্ড।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানায়, আলোচনার গোপনীয়তা বজায় রাখার স্বার্থে কারা এই আলোচনায় অংশ নিচ্ছেন বা কী বিষয়ে আলোচনা হচ্ছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হবে না।
মন্ত্রণালয় আরও উল্লেখ করে, সংবেদনশীল কূটনৈতিক আলোচনার জন্য সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরেই একটি নিরপেক্ষ ও নির্ভরযোগ্য মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। এই ধারাবাহিকতায় তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার পরিবেশ তৈরিতে সহায়তা করছে।
রিপোর্টারের নাম 
























