ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

কৃষি বাজেটে অসন্তোষ: বিশেষজ্ঞদের ১৩ দফা সুপারিশ

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ মোকাবিলায় যথেষ্ট সাহসী নয় বলে মন্তব্য করেছেন দেশের শীর্ষ কৃষিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। যদিও এই খাতে কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তবে সামগ্রিকভাবে এটি প্রত্যাশিত ফল আনবে না বলে তাদের অভিমত।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এগ্রিকালচারিস্টস্ ফোরাম অব বাংলাদেশ (এএফবি) আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: প্রসঙ্গ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা থেকে এ বিষয়ে ১৩ দফা সুপারিশ তুলে ধরা হয়। কৃষির টেকসই উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকের আয় বৃদ্ধির লক্ষ্যেই এসব সুপারিশ প্রণীত হয়েছে।

আলোচনায় বক্তারা দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কৃষির অপরিসীম অবদানের কথা তুলে ধরেন। তবে তারা জলবায়ু পরিবর্তন, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বাজার ব্যবস্থাপনার নানা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

কৃষিবিদ ড. এটিএম মাহবুব-ই-ইলাহী তাওহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াছ মোল্লা। এছাড়াও একুশে পদকপ্রাপ্ত কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম, সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ সফিউল্লাহ, সাবেক সচিব নুরুল আলম, সাবেক সচিব ড. শরীফুল আলম জিন্নাহসহ কৃষি ও জননীতি বিষয়ক আরও অনেক বিশেষজ্ঞ আলোচনায় অংশ নেন এবং কৃষি খাতের বর্তমান অবস্থা, বাজেট বরাদ্দের কার্যকারিতা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতামত দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-ফতুল্লা নৌপথে অভিযান: ৯ বালুবাহী নৌযানকে ১.৭০ লাখ টাকা জরিমানা

কৃষি বাজেটে অসন্তোষ: বিশেষজ্ঞদের ১৩ দফা সুপারিশ

আপডেট সময় : ০৬:১০:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬