ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

বাগেরহাটের কৃষিতে বিপ্লবের সম্ভাবনা দেখছেন এমপি শেখ মনজুরুল হক রাহাদ

বাগেরহাট বাংলাদেশের একটি অত্যন্ত সম্ভাবনাময় জেলা এবং এর উর্বর মাটিতে কৃষি বিপ্লব ঘটানো সম্ভব বলে মন্তব্য করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত ‘পার্টনার ফিল্ড কংগ্রেস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি রাহাদ আরও বলেন, বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনসহ অসংখ্য পর্যটনকেন্দ্র রয়েছে, যা জেলার অর্থনৈতিক সম্ভাবনার ইঙ্গিত দেয়। কৃষি খাতের উন্নয়নে তিনি বাগেরহাটে নারকেল গবেষণা কেন্দ্র ও চিংড়ি গবেষণা কেন্দ্র স্থাপনের ঘোষণা দেন। তার মতে, এই উদ্যোগগুলো জেলার অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নকে আরও বেগবান করবে এবং তরুণ ও বেকারদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

তিনি জানান, বর্তমানে বাগেরহাটের উৎপাদিত ধান ও পাট দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হচ্ছে এবং বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। আগামীতে বাগেরহাটের কৃষিকে আরও সমৃদ্ধ করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত কৃষি অফিসার নুরে জান্নাত রিমার সঞ্চালনায় অনুষ্ঠিত এই ফিল্ড কংগ্রেসে সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, প্রবীণ সাংবাদিক মোল্লা আব্দুর রবসহ বিপুলসংখ্যক কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে টিকে থাকার লড়াই: কুরাসাওয়ের সামনে ইকুয়েডর, দুই দলেরই বাঁচা-মরার ম্যাচ

বাগেরহাটের কৃষিতে বিপ্লবের সম্ভাবনা দেখছেন এমপি শেখ মনজুরুল হক রাহাদ

আপডেট সময় : ০৫:০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬