ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের বসতি সম্প্রসারণের নতুন পরিকল্পনা

ইসরাইলি কর্তৃপক্ষ অধিকৃত পশ্চিম তীরের হেবরনে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন নির্মাণ পরিকল্পনা অনুমোদন করেছে। এর অংশ হিসেবে একটি ইহুদি স্কুল সম্প্রসারণের পদক্ষেপ নেওয়া হয়েছে। ফিলিস্তিনিরা এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং এটিকে চুক্তি লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

ইসরাইলের অর্থমন্ত্রী এই পরিকল্পনার কথা ঘোষণা করেন। এর একদিন আগে তিনি জানিয়েছিলেন, হেবরনের কেন্দ্রস্থলের আশেপাশে নির্দিষ্ট পরিকল্পনা ও নির্মাণের ওপর ফিলিস্তিনি পৌরসভার নিয়ন্ত্রণ বাতিল করা হয়েছে।

জাতিসংঘের তথ্যমতে, সম্প্রতি পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। উগ্র ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়িঘর ও গাড়িতে অগ্নিসংযোগ, কৃষিজমি দখল এবং মসজিদে হামলা চালাচ্ছে। এই সহিংসতা ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের একটি প্রধান হাতিয়ারে পরিণত হয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে ফুটবল খেলা নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ২

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের বসতি সম্প্রসারণের নতুন পরিকল্পনা

আপডেট সময় : ১১:৪৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬