মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির সপ্তাহব্যাপী জানাজার সময় ইরানি নেতারা যুক্তরাষ্ট্রের কাছে ‘টাইমআউট’ বা সাময়িক বিরতি চেয়েছিলেন। জানাজাকালীন সময়ে হামলা না চালানোর অনুরোধ করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
ট্রাম্পের ভাষ্যমতে, ইরানি নেতারা খামেনির জানাজায় অংশ নিতে চেয়েছিলেন এবং তিনি তাদের সেই সুযোগ দিয়েছিলেন। তবে এরপরই তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে। তিনি এই ঘটনাকে ‘পাগলামি’ আখ্যা দিয়ে বলেন, “তবে আমরা তাকে হত্যা করেছি, তাই বিষয়টা সেই দিক থেকেও দেখতে হবে।”
ট্রাম্প আরও দাবি করেন, জানাজার সময় ইরানি নেতারা তাদের হত্যা না করার অনুরোধও করেছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “তারা বলেছিল, আমরা যেন তাদের হত্যা না করি। আর আমরা বলেছিলাম, আমরা তোমাদের হত্যা করব না।” সাম্প্রতিক সময়ে দুই পক্ষের মধ্যে হামলা বৃদ্ধির জন্য মার্কিন প্রেসিডেন্ট ইরানকেই দায়ী করেছেন।
রিপোর্টারের নাম 
























