ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

শান্তিচুক্তির জন্য যুক্তরাষ্ট্রই মরিয়া ছিল, দাবি ইরানের সর্বোচ্চ নেতা খামেনির

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি। তিনি দাবি করেছেন, এই চুক্তির পেছনে ইরানের আগ্রহ নয়, বরং যুক্তরাষ্ট্রের মরিয়া প্রচেষ্টাই মূল চালিকাশক্তি ছিল।

খামেনি বলেন, সমঝোতা স্মারকের এই পর্যায়ে পৌঁছাতে ইরানি কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন, তবে চুক্তিটি সম্পন্ন করার জন্য সবচেয়ে বেশি চাপ ও তৎপরতা দেখিয়েছে মার্কিন পক্ষ। খামেনির ভাষায়, এই চুক্তি বাস্তবায়নের জন্য মার্কিন প্রেসিডেন্টই মরিয়া হয়ে সব ধরনের প্রভাব, চাপ ও কৌশল ব্যবহার করেছেন।

তিনি স্বীকার করেন যে, ব্যক্তিগতভাবে এই চুক্তি নিয়ে তার কিছু আপত্তি ছিল। তিনি বলেন, ‘নীতিগতভাবে আমার অবস্থান ভিন্ন ছিল।’ তবে ইরানের প্রেসিডেন্ট দেশটির জনগণ এবং ‘রেজিস্ট্যান্স ফ্রন্টের’ অধিকার রক্ষার অঙ্গীকার করায় তিনি শেষ পর্যন্ত এ বিষয়ে অনুমোদন দিয়েছেন।

খামেনি আরও বলেন, চুক্তির বাইরে যুক্তরাষ্ট্র যদি অতিরিক্ত দাবি চাপিয়ে দিতে চায়, তাহলে ইরান তা মেনে নেবে না। তিনি স্পষ্টভাবে বলেছেন যে, আমেরিকান পক্ষ যদি অতিরিক্ত দাবি উত্থাপন করে, তাহলে তারা তার কাছে নতি স্বীকার করবে না। নিজেকে দেশটির নগণ্য সেবক হিসেবে উল্লেখ করে তিনি ইরানি জনগণকে ধৈর্য ধরার এবং ঘোষিত শর্তগুলো বাস্তবায়নের অপেক্ষা করার আহ্বান জানান।

জি-৭ শীর্ষ সম্মেলন শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ আয়োজিত ভার্সাই প্রাসাদের এক নৈশভোজে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য ঘোষণা করে বলেন, এই সমঝোতা ‘স্থায়ী শান্তির পথ প্রশস্ত করবে এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার সুযোগ সৃষ্টি করবে।’

আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানটি মূলত শুক্রবার সুইজারল্যান্ডে হওয়ার কথা ছিল। তবে তেহরান নিশ্চিত করেছে যে, পরিকল্পনা অনুযায়ী জেনেভায় বৈঠক অনুষ্ঠিত হবে। চুক্তিটির আনুষ্ঠানিক নাম ‘যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক’। এতে লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্র ৩০ দিনের মধ্যে ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করবে। এই সময়ের মধ্যে জাহাজ চলাচল স্বাভাবিক পর্যায়ে ফিরে যাওয়ার কথা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে ফুটবল খেলা নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ২

শান্তিচুক্তির জন্য যুক্তরাষ্ট্রই মরিয়া ছিল, দাবি ইরানের সর্বোচ্চ নেতা খামেনির

আপডেট সময় : ০১:১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬