ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

সরকারি কর্মচারী হাসপাতালে ৩৩ পদে জনবল নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন

সরকারি কর্মচারী হাসপাতালে রাজস্ব খাতভুক্ত ১১ থেকে ২০ গ্রেডের বিভিন্ন পদে মোট ৩৩ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ জুন থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৪ জুলাই ২০২৬।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, নিরাপত্তা কর্মকর্তা, সহকারী লাইব্রেরিয়ানসহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন স্কেল গ্রেড-১১ (১২,৫০০-৩০,২৩০ টাকা) থেকে গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০ টাকা) পর্যন্ত।

প্রার্থীদের বয়সসীমা ১ জুন ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে নিরাপত্তা কর্মকর্তা পদের (গ্রেড-১১) জন্য বয়সসীমা ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আগ্রহী প্রার্থীরা হাসপাতালের ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। বিস্তারিত তথ্যও সেখানে পাওয়া যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইরানের নতুন গোপন সেল গঠন

সরকারি কর্মচারী হাসপাতালে ৩৩ পদে জনবল নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন

আপডেট সময় : ০৬:০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬