ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ে ১৯ পদে জনবল নিয়োগ, আবেদন শুরু ২১ জুন

রাষ্ট্রপতির কার্যালয়ের অধীনে জন বিভাগের রাজস্ব খাতের দুটি ভিন্ন গ্রেডে মোট ১৯ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ১৬ ও ২০ গ্রেডের বিভিন্ন পদে কর্মী নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, প্রার্থীকে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর গতি পরীক্ষায় ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দে পারদর্শী হতে হবে। এই পদের বেতন স্কেল ১৬তম গ্রেডে, যা ৯,৩০০-২২,৪৯০ টাকা।

অন্যদিকে, অফিস সহায়ক পদের জন্য কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদটি ২০তম গ্রেডের অন্তর্ভুক্ত এবং এর বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা। উভয় পদের জন্য আবেদনকারীর বয়স ১ জুন ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আগ্রহী প্রার্থীরা রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী ২১ জুন সকাল ১০টা থেকে শুরু হয়ে ৩০ জুলাই বিকেল ৪টা পর্যন্ত চলবে। প্রথম পদের জন্য আবেদন ফি ১১২ টাকা (সার্ভিস চার্জসহ) এবং দ্বিতীয় পদের জন্য ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ) নির্ধারণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইরানের নতুন গোপন সেল গঠন

রাষ্ট্রপতির কার্যালয়ে ১৯ পদে জনবল নিয়োগ, আবেদন শুরু ২১ জুন

আপডেট সময় : ০৬:০০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬