ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

নেশার টাকার জন্য স্ত্রীকে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ: বেরোবি ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাইদুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন, অর্থ আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নেশার টাকার জন্য এই নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী স্ত্রী উম্মে জেবিন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (১৫ জুন) উম্মে জেবিন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পৃথক অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, গত ২৬ মার্চ মাইদুল ইসলাম বাপ্পির সঙ্গে তার বিয়ে হয়। তার দাবি, বিয়ের আগে প্রতারণার অভিযোগ থেকে বাঁচতেই বাপ্পি তাকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, বাপ্পি নিয়মিত মাদকাসক্ত এবং নেশার টাকার জন্য তাকে মারধর করেন। তার উপার্জিত অর্থ জোরপূর্বক নিয়ে নেশার পেছনে ব্যয় করেন এবং বিভিন্ন সময়ে টাকা ও একটি স্মার্টফোনও নিজের দখলে নিয়েছেন। যৌতুকের টাকা না দিলে পরিবারের সদস্যরা তাকে মেনে নেবে না বলেও চাপ সৃষ্টি করা হয়েছে। তাকে ঘরে আটকে রেখে মারধর করা হয়েছে এবং বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তবে মাইদুল ইসলাম বাপ্পি এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। জেবিন আমার বিবাহিতা স্ত্রী। বিষয়টি আমাদের ব্যক্তিগত।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. ফেরদৌস রহমান জানিয়েছেন, অভিযোগটি আনুষ্ঠানিকভাবে জমা পেলে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, অভিযোগটি তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসি ও সিসি ক্যামেরার আড়ালে মাদক সাম্রাজ্য: নোয়াখালীতে বিলাসবহুল আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নেশার টাকার জন্য স্ত্রীকে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ: বেরোবি ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১১:৫২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬