ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

ইরান চুক্তি সমালোচকদের ‘হিংসুটে, বাজে অথবা বোকা’ বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান চুক্তির সমালোচনাকারীদের ‘হিংসুটে, বাজে এবং বোকা’ বলে অভিহিত করেছেন। সমালোচকরা মনে করেন, ট্রাম্প ইরানের প্রতি যথেষ্ট কঠোর নন।

এর প্রতিক্রিয়ায় ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘যখন শেয়ার বাজার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এবং তেলের দাম ‘ধসে পড়ছে’, তখন যে বোকারা মনে করেন আমি ইরানের প্রতি যথেষ্ট কঠোর নই, তারা হয় হিংসুটে, বাজে লোক, অথবা বোকা।’

উল্লেখ্য, যুদ্ধ বন্ধের লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি সমঝোতা স্মারকে (এমওইউ) ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করেছেন। উভয় পক্ষ জানিয়েছে, চুক্তিটি ইতোমধ্যে কার্যকর হয়েছে। মার্কিন কর্মকর্তাদের মতে, এই চুক্তির ফলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করবে না, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনুদানের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ে বিলম্ব, অনিশ্চয়তায় সরকারি অনুদানের সিনেমা

ইরান চুক্তি সমালোচকদের ‘হিংসুটে, বাজে অথবা বোকা’ বললেন ট্রাম্প

আপডেট সময় : ০৪:৫৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬