হরমুজ প্রণালিতে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে জার্মানি দুটি যুদ্ধজাহাজ লোহিতসাগরে পাঠাচ্ছে। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
পিস্টোরিয়াস জানান, বর্তমানে জার্মানির মাইন অপসারণকারী জাহাজ ‘ফুল্ডা’ এবং সরবরাহকারী জাহাজ ‘মোসেল’ সুয়েজ খাল অতিক্রম করে লোহিতসাগরের দিকে অগ্রসর হচ্ছে।
তবে, এই মাইন অপসারণ অভিযানে অংশগ্রহণের জন্য ইরান ও ওমানের অনুমোদন প্রয়োজন হবে। প্রতিরক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, এই অভিযানের ভবিষ্যৎ তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার পরবর্তী পরিস্থিতির ওপর নির্ভরশীল।
রিপোর্টারের নাম 

























