ঢাকা ১০:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

আফগানিস্তানে সরকারি চাকরিতে স্মার্টফোন নিষিদ্ধ: সর্বোচ্চ নেতার আদেশ

আফগানিস্তানের সরকারি কর্মচারীদের জন্য স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। বুধবার জারি করা এক আদেশে আগামী ১৭ জুন থেকে সকল সরকারি কর্মচারীর জন্য স্মার্টফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

গত সপ্তাহে সর্বোচ্চ আদালতের প্রতীকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চিঠি প্রচারিত হয়, যেখানে সকল সরকারি কর্মচারীর জন্য স্মার্টফোন নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, ‘নিজ নিজ প্রদেশের সব বিভাগীয় প্রধানকে পরামর্শ দেওয়া হচ্ছে যে, তারা যেন তাদের উচ্চপদস্থ বা নিম্নপদস্থ সব কর্মচারীকে জানিয়ে দেন, আগামী ১৭ জুন থেকে স্মার্টফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।’ এই নিষেধাজ্ঞা সামরিক ও বেসামরিক বিভাগের সকল কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে, শুধুমাত্র সর্বোচ্চ নেতাই এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে ছাড় দিতে পারবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এই সিদ্ধান্তের বিষয়ে আফগান সরকারের দুজন মুখপাত্রের কাছে জানতে চাওয়া হলেও তারা কোনো মন্তব্য করেননি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

আফগানিস্তানে সরকারি চাকরিতে স্মার্টফোন নিষিদ্ধ: সর্বোচ্চ নেতার আদেশ

আপডেট সময় : ১২:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬