ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

ইরানের সঙ্গে চুক্তি যুক্তরাষ্ট্রের ব্যর্থতার দলিল: পার্লামেন্ট স্পিকার গালিবাফ

তেহরান: যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটিকে ওয়াশিংটনের জন্য একটি ‘ব্যর্থতার দলিল’ হিসেবে অভিহিত করেছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

গালিবাফ বলেন, ‘এই চুক্তি যুক্তরাষ্ট্রের ব্যর্থতার দলিল। জনগণ তা দেখবে এবং বিচার করবে।’ তিনি আরও জানান, ইরান শক্তিশালী অবস্থান থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে এবং রণক্ষেত্রের বিজয় এই আলোচনার প্রেক্ষাপট তৈরি করেছে।

ইরানের পার্লামেন্ট স্পিকার উল্লেখ করেন, ‘বর্তমান আলোচনা এবং পূর্ববর্তী সময়ের মধ্যে পার্থক্য হলো, আজ এই রণক্ষেত্রের বিজয়ের পতাকা আলোচনার ভিত্তি হিসেবে কাজ করছে।’ তিনি বলেন, ‘বিজয়ের মধ্য দিয়ে শেষ হওয়া প্রতিটি যুদ্ধ, যদি শেষ পর্যন্ত একটি আইনি ও রাজনৈতিক দলিলে পরিণত না হয় এবং সেই বিজয়গুলো লিপিবদ্ধ না করা হয়, তাহলে তা কোনো সুফল বয়ে আনবে না।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

ইরানের সঙ্গে চুক্তি যুক্তরাষ্ট্রের ব্যর্থতার দলিল: পার্লামেন্ট স্পিকার গালিবাফ

আপডেট সময় : ১২:১৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬