ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্পের মন্তব্যে চাঞ্চল্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টাদের কাছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘সামলানো কঠিন’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, নেতানিয়াহু ‘সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান’। সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প নেতানিয়াহুকে ‘চমৎকার’ মনে করলেও মাঝে মাঝে তিনি ‘বাড়াবাড়ি’ করেন বলে উল্লেখ করেন। ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মার্কিন প্রেসিডেন্ট ও ইসরাইলি প্রধানমন্ত্রীর মধ্যে হওয়া বেশিরভাগ ফোনালাপেই নেতানিয়াহু নতুন সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এই ধরনের আলোচনায় ট্রাম্প ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়েছেন বলেও তিনি জানান। কর্মকর্তার ভাষায়, ‘বিবি (নেতানিয়াহু) প্রেসিডেন্টকে বোঝান কেন কোনো স্থানে হামলা চালানো দরকার, কেন ইসরাইলি গোয়েন্দারা তা করতে সক্ষম এবং কখন তা করা উচিত। প্রেসিডেন্ট এসব শোনেন। প্রায় প্রতিটি ফোনালাপ একই ধরনের হয়।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্পের মন্তব্যে চাঞ্চল্য

আপডেট সময় : ১০:৪৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬