ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে আন্তর্জাতিক জলসীমায় ইরানের ১১ জাহাজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত হওয়ার পর ইরানের ১১টি জাহাজ যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ উপেক্ষা করে আন্তর্জাতিক সমুদ্রসীমায় চলাচল করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

গত রোববার সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত হওয়ার পর ১১টি জাহাজের মধ্যে আটটি ইরান থেকে আন্তর্জাতিক জলসীমায় যাত্রা করেছে, এবং তিনটি আন্তর্জাতিক জলসীমা থেকে ইরানের জলসীমায় প্রবেশ করেছে। এই সমঝোতা স্মারক অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নেবে এবং এর বিপরীতে ইরান হরমুজ প্রণালিতে ৬০ দিনের জন্য বিনা টোলে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছে। চুক্তি চূড়ান্ত হওয়ার এই আবহে ইরানি জাহাজগুলোর মার্কিন অবরোধ ভেদ করে চলাচলের খবর আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে আন্তর্জাতিক জলসীমায় ইরানের ১১ জাহাজ

আপডেট সময় : ১০:৪৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬