ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ইরান ইস্যুতে নীরবতার জন্য শি জিনপিং ও পুতিনকে ট্রাম্পের ধন্যবাদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা দমনে তার প্রচেষ্টার পথে বাধা না দেওয়ার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন। ট্রাম্প বলেন, এই দুই নেতা ইরান ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নিয়ে পরিস্থিতি সহজ করতে সহায়তা করেছেন।

ইরানের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি শুধু তাদের ধন্যবাদ জানাতে চাই, কারণ তাদের জন্য পরিস্থিতি আরও উন্নত হয়েছে।’ ফ্রান্সের এভিয়ান-লে-বেঁ-তে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প বিশেষভাবে উল্লেখ করেন যে, এই সংঘাত থেকে দূরে থাকার জন্য তিনি জিনপিং ও পুতিনের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, ‘আমি চীনের প্রেসিডেন্ট জিনপিংকে ধন্যবাদ জানাতে চাই। তিনি নিরপেক্ষ, সম্পূর্ণ নিরপেক্ষ ছিলেন এবং আমি এর প্রশংসা করি। আমি ভ্লাদিমির পুতিনকেও ধন্যবাদ জানাতে চাই; তিনি খুবই নিরপেক্ষ ছিলেন। তারা আমাদের জন্য পরিস্থিতি আরও অনেক কঠিন করে তুলতে পারতেন।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

ইরান ইস্যুতে নীরবতার জন্য শি জিনপিং ও পুতিনকে ট্রাম্পের ধন্যবাদ

আপডেট সময় : ১০:৪৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬