সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কের একটি সেতুর নিচ থেকে মো. আব্দুস সালাম (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। মৃত আব্দুস সালাম বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ী ঠিকাদারপাড়া এলাকার মো. আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন সেতুর নিচে লাশ দেখতে পেয়ে সলঙ্গা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে এবং তার পরিচয় শনাক্ত করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 






















