ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

নামাজ পড়ানোর ফাঁকে পালিয়েছিলেন, মানবপাচার মামলায় ফের গ্রেপ্তার গোলাম আজম

রাজধানীর পল্টন এলাকা থেকে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইনের এক মামলার আসামি গোলাম আজম (৪৫) নাটকীয়ভাবে পুলিশের হাত ফসকে পালানোর পর অবশেষে ফের গ্রেপ্তার হয়েছেন। বুধবার (১৭ জুন) সকালে তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর মাদারটেকের নন্দীপাড়া এলাকা থেকে পল্টন থানা পুলিশ তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, রিকাব ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী গোলাম আজমের বিরুদ্ধে চাঁদপুর আদালতে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গত সোমবার (১৫ জুন) পল্টন থানা পুলিশ পুরানা পল্টনে তার প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তিনি আসরের নামাজ আদায়ের অনুমতি চান। পুলিশ অনুমতি দিলে তিনি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ইমামতি শুরু করেন। কিন্তু দ্বিতীয় রাকাতে মুসল্লিরা সিজদায় থাকা অবস্থায় কৌশলে পেছনের দিক দিয়ে পালিয়ে যান।

এই পলায়নের ঘটনার পর গোয়েন্দা পুলিশের সহায়তায় তথ্য-প্রযুক্তি ব্যবহার করে গোলাম আজমের অবস্থান শনাক্ত করা হয়। এরপর বুধবার সকালে তার বাসভবনে অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গোলাম আজম দীর্ঘদিন ধরে জনশক্তি রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মানবপাচার-সংক্রান্ত একাধিক মামলার অভিযোগ রয়েছে। নিজেকে বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিলেও তিনি দলটির কোনো সাংগঠনিক পদে নেই এবং অনেক আগেই বহিষ্কৃত হয়েছেন বলে পুলিশের দাবি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে তোলা ছবি ব্যবহার করে তিনি প্রভাব বিস্তারের চেষ্টা করতেন বলেও অভিযোগ রয়েছে। পল্টন থানা পুলিশ জানিয়েছে, মামলার অভিযোগ ও সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান চুক্তিকে ‘শক্তিশালী’ আখ্যা দিলেন ট্রাম্প, বিশ্ববাজারে ইতিবাচক প্রভাবের আশা

নামাজ পড়ানোর ফাঁকে পালিয়েছিলেন, মানবপাচার মামলায় ফের গ্রেপ্তার গোলাম আজম

আপডেট সময় : ০৬:৫৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬