ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে জমি বিরোধে যুবদল নেতার মৃত্যু, এলাকায় উত্তেজনা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর পশ্চিমপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শাহআলম (৪৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, গত সোমবার সন্ধ্যায় দুর্গাপুর ঈদগাহ মাঠের পশ্চিম পাশে ব্রিজসংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহত শাহআলম দুর্গাপুর গ্রামের মরহুম আলী আজগরের ছেলে এবং স্থানীয় দুর্গাপুর দাখিল মাদরাসার দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন। তিনি দুর্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতিও ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুর্গাপুর পশ্চিমপাড়ার নবাব আলী এবং রামদেবপুর গ্রামের শুক্কুর আলীর মধ্যে বাড়ির পাশের জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় এই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে শাহআলম পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্যে ঘটনাস্থলে যান।

অভিযোগ উঠেছে, সে সময় শুক্কুর আলী, তার ছেলে বাদশাসহ ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহআলমের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কালিহাতী থানার ওসি (তদন্ত) আব্দুস ছালাম জানিয়েছেন, ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হেবরনের প্রশাসনিক নিয়ন্ত্রণ নেওয়ার ইসরাইলি পরিকল্পনায় ওআইসির তীব্র উদ্বেগ

টাঙ্গাইলের কালিহাতীতে জমি বিরোধে যুবদল নেতার মৃত্যু, এলাকায় উত্তেজনা

আপডেট সময় : ০৬:৪৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬