ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য: রাজশাহীতে এক ব্যক্তি গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার উপজেলার মাটিকাটা ইউনিয়নের প্রেমতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে কাকনহাট এলাকার রিশিকুল ইউনিয়নের মান্ডইল গ্রামের ১০ থেকে ১৫ জন বাসিন্দা কাকনহাট তদন্ত কেন্দ্রে গিয়ে মৌখিকভাবে অভিযোগ করেন। তাদের অভিযোগ ছিল, একই গ্রামের বাসিন্দা শ্রী সুমন সরদার তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন।

অভিযোগ পাওয়ার পর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা অভিযোগকারীদের পরদিন গোদাগাড়ী মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে বুধবার লিখিত অভিযোগ জমা পড়লে পুলিশ বিষয়টি আমলে নিয়ে অভিযান পরিচালনা করে।

পুলিশের তথ্যমতে, অভিযুক্ত সুমন সরদারকে তার শ্বশুরবাড়ি উপজেলার প্রেমতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি রিশিকুল ইউনিয়নের মান্ডইল গ্রামের বাসিন্দা এবং শ্রী সুশীল সরদারের ছেলে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কওমি আলেমদের অবদানের মূল্যায়ন ও বাজেট বরাদ্দ নিয়ে সংসদে আলোচনা

মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য: রাজশাহীতে এক ব্যক্তি গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৪৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬