ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

টাকা চুরির অভিযোগে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু, অভিযুক্ত পলাতক

শরীয়তপুরের গোসাইরহাটে মাত্র তিন হাজার টাকা চুরির অভিযোগকে কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠিপেটায় আমির হোসেন (৩৫) নামে বড় ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই জুয়েল সরদার (২৭) পলাতক রয়েছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে গোসাইরহাট পৌরসভার মিত্রসেনপট্টি এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত আমির হোসেন ওই এলাকার মৃত গনি সরদারের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ছোট ভাই সোহেল সরদারের তিন হাজার টাকা চুরি করে নেওয়ার অভিযোগ ওঠে তার মেজ ভাই জুয়েল সরদারের বিরুদ্ধে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হলে বিষয়টি বড় ভাই আমির হোসেন সরদারকে জানানো হয়। আমির হোসেন জুয়েলকে একটি চড় মেরে বাড়ি থেকে চলে যেতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে জুয়েল কিছুক্ষণ পর একটি কাঠের টুকরা দিয়ে পেছন থেকে আমির হোসেনের মাথায় সজোরে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শরীয়তপুর সদর হাসপাতালে রেফার করেন। সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত জুয়েল সরদারকে গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক সমাপনী পরীক্ষার ফি নেওয়ার সিদ্ধান্ত বাতিল, শিক্ষার্থীদের উপর চাপ কমাবে সরকার

টাকা চুরির অভিযোগে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু, অভিযুক্ত পলাতক

আপডেট সময় : ০৫:২৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬