নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ হিরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতের নাম বাবু প্রামানিক (৩৫)। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বিলপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, বাবু প্রামানিক দয়ারামপুর ইউনিয়নের মিশ্রিপাড়া গ্রামের ফকির প্রামানিকের ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫০ পুরিয়া হিরোইন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















