ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

পেকুয়ায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ আহত ৫

কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার টৈইটং বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহতরা হলেন—শাহাদাত, শহিদ, রিমন উল হোছাইন, হোসেন আলী এবং তার স্ত্রী পাখি। স্থানীয়রা জানান, পেকুয়া থেকে চট্টগ্রামগামী একটি দ্রুতগামী বাসের সঙ্গে বিপরীতমুখী অটোরিকশাটির সংঘর্ষ হলে সেটি দুমড়েমুচড়ে যায়। এ সময় অটোরিকশার চালক ও যাত্রীরা ভেতরে আটকা পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সংকটাপন্ন একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে বাস ও অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের নামে হত্যা মামলা

পেকুয়ায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ আহত ৫

আপডেট সময় : ০৫:৩৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬