ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

৫ বছরেও প্রশাসনিক ভবন পায়নি ঈদগাঁও উপজেলা, সেবাবঞ্চিত হাজারো মানুষ

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার কার্যক্রম শুরুর প্রায় পাঁচ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী প্রশাসনিক অবকাঠামো গড়ে ওঠেনি। বর্তমানে একটি ভাড়া করা ভবনে সীমিত পরিসরে দাপ্তরিক কাজ চললেও অধিকাংশ সেবার জন্য সাধারণ মানুষকে এখনো আগের মতো কক্সবাজার সদর উপজেলায় ছুটতে হচ্ছে। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে ভূমি সংক্রান্ত জরুরি সেবার জন্য কোনো স্থায়ী কার্যালয় না থাকায় ভোগান্তি চরমে পৌঁছেছে।

স্থায়ী ভবন না থাকায় অনেক দপ্তরের কর্মকর্তারা এখানে পদায়ন নিতে অগ্রহী হচ্ছেন না, যার ফলে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দিয়ে কোনোমতে কাজ চালানো হচ্ছে। লবন শিল্প ও বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় ঈদগাঁওকে উপজেলা করা হলেও প্রশাসনিক স্থবিরতার কারণে উন্নয়নের সুফল মিলছে না। এলাকাবাসী দ্রুততম সময়ের মধ্যে নিজস্ব প্রশাসনিক ভবন নির্মাণ করে উপজেলার পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহুবলে মাতৃত্বকালীন ভাতা পেতে ভোগান্তি: সময়সীমার আগেই তালিকা চূড়ান্তের অভিযোগ

৫ বছরেও প্রশাসনিক ভবন পায়নি ঈদগাঁও উপজেলা, সেবাবঞ্চিত হাজারো মানুষ

আপডেট সময় : ০১:৫৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬