ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

হিজবুল্লাহর দাবি: ইসরাইলের তিনটি ট্যাংক ধ্বংস

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দাবি করেছে যে তারা ইসরাইলের তিনটি মেরকাভা ট্যাংক ধ্বংস করেছে। গোষ্ঠীটি এক বিবৃতিতে জানায়, তাদের যোদ্ধারা ইসরাইলি বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এসব ট্যাংক ধ্বংস করে।

হিজবুল্লাহর ভাষ্যমতে, সাঁজোয়া ও পদাতিক ইউনিট নিয়ে ইসরাইলি বাহিনী নাবাতিয়েহ শহরের কাছে আলি আল-তাহের পাহাড়ের উত্তর দিক দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। সংগঠনটি আরো জানিয়েছে যে, ওই এলাকায় এখনও সংঘর্ষ চলছে।

উল্লেখ্য, গত মার্চ মাসে ইরানের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ইসরাইলে হামলা চালানোর পর লেবাননও মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়িয়ে পড়ে। এরপর তেলআবিব লেবাননজুড়ে ব্যাপক হামলা এবং দক্ষিণে স্থল অভিযান শুরু করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইরানের নতুন গোপন সেল গঠন

হিজবুল্লাহর দাবি: ইসরাইলের তিনটি ট্যাংক ধ্বংস

আপডেট সময় : ০২:০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬