ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

সীতাকুণ্ড জামায়াত নেতার ইন্তেকালে এমপি আসলাম চৌধুরীর শোক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মিজানুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আসলাম চৌধুরী।

শনিবার এক শোকবার্তায় এমপি আসলাম চৌধুরী বলেন, মাওলানা মিজানুর রহমান ছিলেন একজন সজ্জন, আদর্শনিষ্ঠ ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তি। শিক্ষা, সমাজসেবা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করেছেন এবং তার মৃত্যু সীতাকুণ্ডের জন্য এক অপূরণীয় ক্ষতি।

আসলাম চৌধুরী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর নিকট তাকে জান্নাতুল ফেরদাউস দান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন।

এদিকে, এই প্রবীণ আলেম ও শিক্ষকের মৃত্যুতে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সদস্য সচিব মো. মোরসালিন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম ও সদস্য সচিব সোলাইমান মেহেদী হাসানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, মাওলানা মিজানুর রহমান গত শুক্রবার রাত ৩টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চক্ষু সেবায় বিএনএসবি ও সিইআইটিসির অবদান: বার্ষিক সাধারণ সভায় অগ্রগতি পর্যালোচনা

সীতাকুণ্ড জামায়াত নেতার ইন্তেকালে এমপি আসলাম চৌধুরীর শোক

আপডেট সময় : ০৮:৫৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬