ফেনীতে মুখে মাস্ক পরে ঝটিকা মিছিল করেছে একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মীরা। বুধবার সকালে শহরের স্টেশন রোডে ১৫ থেকে ২০ জন তরুণ এই মিছিলে অংশ নেন।
দুপুরে মিছিলের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে। ভিডিওতে দেখা যায়, শেখ মুজিব, শেখ হাসিনা এবং আলাউদ্দিন নাসিমের ছবি সম্বলিত একটি ব্যানার নিয়ে একদল তরুণ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দিচ্ছেন।
স্টেশন রোড থেকে শুরু হয়ে মিছিলটি পাশের রেল স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে শেষ হয়। পরে বিকেলে ওই এলাকায় অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম ঘটনাটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 

























