ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সততার দৃষ্টান্ত: লক্ষাধিক টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন কুমিল্লার কলা বিক্রেতা

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় লক্ষাধিক টাকা ভর্তি মানিব্যাগ কুড়িয়ে পেয়ে সেটি প্রকৃত মালিককে ফেরত দিয়ে ব্যাপক প্রশংসায় ভাসছেন এক কলা বিক্রেতা। বুধবার বিকেলে উপজেলার গুনবতী বাজার এলাকায় এই সততার ঘটনা ঘটে।

জানা যায়, গুনবতী ইউনিয়নের ফুলের নাওড়ী গ্রামের সৌদি প্রবাসী মো. আরমান হোসেনের মানিব্যাগটি বুধবার দুপুরে বাজার এলাকার পোস্ট অফিস সড়কে পড়ে যায়। মানিব্যাগটিতে সৌদি ৩২০০-এর বেশি রিয়াল ছিল, যা বাংলাদেশি মুদ্রায় লক্ষাধিক টাকারও বেশি।

স্থানীয় কলা বিক্রেতা আলী আক্কাস মানিব্যাগটি কুড়িয়ে পেয়ে কালক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে বাজার পরিচালনা কমিটিকে বিষয়টি জানান।

পরবর্তীতে বাজার পরিচালনা কমিটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মানিব্যাগের প্রকৃত মালিক মো. আরমান হোসেনকে শনাক্ত করে তার কাছে সেটি ফেরত দেয়। এ সময় বাজার পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক কাজী রেজাউল এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাজার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক অলি আহমেদ ভেন্ডার নিশ্চিত করেন যে, সিসিটিভি ফুটেজ যাচাইয়ের পর নগদ অর্থসহ মানিব্যাগটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। স্থানীয়রা কলা বিক্রেতা আলী আক্কাসের এমন সততা ও দায়িত্বশীল আচরণকে সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে তার ভূয়সী প্রশংসা করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড: অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে – ডিসি ফরিদা খানম

সততার দৃষ্টান্ত: লক্ষাধিক টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন কুমিল্লার কলা বিক্রেতা

আপডেট সময় : ১০:৩৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬