ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

গুজব পরিহার করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান এমপি কামরুলের

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল গণমাধ্যমকর্মীদের প্রতি গুজব পরিহার করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অবহেলিত হাওরবেষ্টিত সুনামগঞ্জ জেলার উন্নয়নের চিত্র তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য।

শনিবার দুপুরে সুনামগঞ্জে একটি মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মের উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমপি কামরুল এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, দেশের অন্যান্য জেলার তুলনায় সুনামগঞ্জ এখনো অনেক পিছিয়ে আছে এবং এই জনপদের কথা তিনি সংসদেও তুলে ধরছেন।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, অনেক সময় কিছু সংবাদমাধ্যম টাকার বিনিময়ে গুজব ছড়ায়, যা গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা কমিয়ে দেয়। তাই তিনি সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রচারে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমাজকে এগিয়ে নিতে সংবাদকর্মীদের ভূমিকা অনস্বীকার্য।

এমপি কামরুল আরও যোগ করেন, সরকার বা কোনো রাজনৈতিক দলের পক্ষে বন্দনা গাওয়ার দরকার নেই। বরং সত্যকে তুলে ধরে গঠনমূলক সমালোচনা করার মাধ্যমে গণমাধ্যম সরকারের পথপ্রদর্শক হতে পারে। যা সত্য, তাই ক্যামেরায় উঠে আসার উপর তিনি জোর দেন।

অনুষ্ঠানে সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ সভাপতিত্ব করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরেনুর আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চক্ষু সেবায় বিএনএসবি ও সিইআইটিসির অবদান: বার্ষিক সাধারণ সভায় অগ্রগতি পর্যালোচনা

গুজব পরিহার করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান এমপি কামরুলের

আপডেট সময় : ০৮:৫৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬