টাঙ্গাইলের কালিহাতী রিপোর্টার্স ইউনিটির ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে আনিছুর রহমান শেলীকে সভাপতি এবং মনির হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় কালিহাতী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহসভাপতি সুমন চন্দ্র ঘোষ ও শরিফুল ইসলাম মাহফুজ; যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ ও নেহাল খান; সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা স্বাধীন; অর্থ সম্পাদক নাহিদ খান; দপ্তর সম্পাদক দেবাশীষ কর্মকার; ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান সমীর; প্রচার ও প্রকাশনা সম্পাদক মমিন হোসেন এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাদিয়াত হোসেন সাদী।
এছাড়া, কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রশিদ আহাম্মদ আব্বাসী, দাস পবিত্র, আবু সাঈদ, মিজানুর রহমান শামীম, সুমন মিঞা প্রমুখ। নবনির্বাচিত সভাপতি আনিছুর রহমান শেলী ও সাধারণ সম্পাদক মনির হোসেন সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং এলাকার সার্বিক উন্নয়নে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।
রিপোর্টারের নাম 

























