ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

পটিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের পটিয়ায় সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় কথিত যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে হামলার শিকার দৈনিক যুগান্তরের পটিয়া প্রতিনিধি আবেদুজ্জামান আমিরী বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলায় পটিয়া পৌরসভা যুবদলের কথিত নেতা এস এম রেজা রিপনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া এজাহারভুক্ত আরও ৭ জন এবং অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

মামলার সূত্রমতে, গত ৯ জুন সকালে সাংবাদিক আবেদুজ্জামান আমিরী পটিয়া প্রেস ক্লাবে সহকর্মীদের সঙ্গে সংবাদ ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। দুপুর আনুমানিক ১টার দিকে এস এম রেজা রিপনের নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল প্রেস ক্লাবে প্রবেশ করে এবং তাকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে প্রকাশ্যে মারধর করে।

ভুক্তভোগী সাংবাদিক আবেদুজ্জামান আমিরী অভিযোগ করেন, ২০২৫ সালের ৫ নভেম্বর দৈনিক যুগান্তরে “পটিয়ায় শ্রীমাই খালে দুই যুবদল নেতার ধ্বংসযজ্ঞ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পর থেকেই যুবদল নেতা রিপন ও তার সহযোগীরা তার ওপর ক্ষুব্ধ ছিল। এরই জেরে পরিকল্পিতভাবে প্রেস ক্লাবে ঢুকে তাকে হামলা করা হয় বলে তিনি দাবি করেন।

এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং সাংবাদিক মহলসহ বিভিন্ন সংগঠন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা অভিযোগ তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলাটি রেকর্ড করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে মিরাজকে রেখেই বাংলাদেশের অপরিবর্তিত দল ঘোষণা

পটিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৯:২৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬