ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুক্রবার, মুখোমুখি হবেন অর্থমন্ত্রী

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। ওই দিন বিকাল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। সংসদ অধিবেশনে পেশ করার আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব অনুমোদন দেয় বিশেষ মন্ত্রিসভা। বাজেট পেশের পরদিনই অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেটের বিভিন্ন দিক এবং সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিয়ে থাকেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাহাজ ভাঙা শিল্পের সমিতি বিএসবিআরএ’র নির্বাচন আবারও স্থগিত

বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুক্রবার, মুখোমুখি হবেন অর্থমন্ত্রী

আপডেট সময় : ১০:৪৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬