ঢাকা ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তার লেখালিখি কি সৃজনশীলতাকে হত্যা করছে?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর লেখালেখির প্রসারের ফলে মানুষের মৌলিক চিন্তাভাবনার ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এআই মূলত বিদ্যমান তথ্যের ভিত্তিতে নতুন বাক্য তৈরি করে, যা তথ্যকে সুবিন্যস্ত করতে এবং ভাষার মান উন্নত করতে পারলেও মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা, আবেগ, নৈতিক অবস্থান কিংবা সামাজিক বাস্তবতার গভীর উপলব্ধি তৈরি করতে পারে না।

এর ফলে, এআই-নির্ভর লেখাগুলোর ভাষা আকর্ষণীয় হলেও চিন্তার গভীরতা প্রায়শই সীমিত থাকে। দীর্ঘমেয়াদে এটি এমন একটি প্রজন্ম তৈরি করতে পারে যারা তথ্য উপস্থাপন করতে পারদর্শী হবে, কিন্তু নতুন ধারণা সৃষ্টিতে অক্ষম হবে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাষার একরূপতা। প্রত্যেক লেখকের নিজস্ব ভাষাশৈলী তাকে স্বতন্ত্র পরিচয় দেয়। কিন্তু একই ধরনের এআই টুল ব্যবহার করলে হাজার হাজার লেখার ভাষা ও উপস্থাপনা প্রায় একই রকম হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। এতে সাহিত্য, সাংবাদিকতা এবং সৃজনশীল লেখালেখির বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হতে পারে। ভবিষ্যতে যদি অধিকাংশ লেখা অ্যালগরিদম-নির্ভর হয়ে পড়ে, তবে মৌলিক লেখকসত্তার বিকাশ বাধাগ্রস্ত হবে।

এআই ব্যবহারের সঙ্গে নৈতিকতার প্রশ্নটিও জড়িত। একটি লেখা সম্পূর্ণ বা আংশিকভাবে যন্ত্রের মাধ্যমে তৈরি হলেও তা নিজের মৌলিক সৃষ্টি হিসেবে উপস্থাপন করা কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক চলছে। ইতিমধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান এআই ব্যবহারের নীতিমালা প্রণয়ন শুরু করেছে, কারণ শিক্ষা কেবল ভালো নম্বর পাওয়ার বিষয় নয়, এটি চিন্তা ও জ্ঞানচর্চারও বিষয়। সরাসরি এআই-নির্ভর লেখার দিকে ঝুঁকে পড়া মানে কেবল একটি লেখা তৈরি করা নয়, বরং নিজের সৃজনশীল সত্ত্বাকে হত্যা করা।

সহজলভ্যতার এই সংস্কৃতি ধীরে ধীরে পরিশ্রম, অধ্যয়ন ও মৌলিক চিন্তার জায়গা দখল করে নিচ্ছে, যা দীর্ঘমেয়াদে একটি চিন্তাশীল সমাজ তৈরির পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে শিক্ষার্থীদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট ও আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

কৃত্রিম বুদ্ধিমত্তার লেখালিখি কি সৃজনশীলতাকে হত্যা করছে?

আপডেট সময় : ০৮:২৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬