ঢাকা ১০:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে বিআইডব্লিউটিএ’র আর্থিক সহায়তা

ঈদুল ফিতরের সময় ঢাকার সদরঘাটে মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় প্রাণ হারানো মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা সোহেলের মা ও শাশুড়ির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার সকালে মেহেন্দিগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ৫ লাখ টাকার একটি চেক হস্তান্তর করা হয়।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান নিহত সোহেলের পরিবারের হাতে এই চেক তুলে দেন। চেক বিতরণ অনুষ্ঠানে জানানো হয়, ঈদুল ফিতর উপলক্ষে নিজ গ্রামে ফেরার পথে সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় সোহেল মারা যান। বিআইডব্লিউটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা ও তাদের আর্থিক দুর্ভোগ কিছুটা লাঘবের লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয়েছে।

এ সময় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, দুর্ঘটনায় স্বজন হারানোর শোক কখনোই পূরণ হওয়ার নয়। তবে এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সরকারের সহানুভূতি এবং তাদের পাশে থাকার একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চক্ষু সেবায় বিএনএসবি ও সিইআইটিসির অবদান: বার্ষিক সাধারণ সভায় অগ্রগতি পর্যালোচনা

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে বিআইডব্লিউটিএ’র আর্থিক সহায়তা

আপডেট সময় : ০৮:৪৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬