ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

আমতলীতে ১৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, বিপুল অর্থ উদ্ধার

বরগুনার আমতলীতে ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৬০ হাজার টাকা সহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৫টার দিকে আমতলী পৌরসভার বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ গ্রামের মৃত ইউনুস হাওলাদারের ছেলে সুজল হাওলাদার (২৮) এবং আমতলী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল জলিল হাওলাদারের ছেলে আবদুল্লাহ আল নোমান (২৯)।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাদাত হাসনাইন পারভেজ জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে আমতলীসহ আশেপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার উপ-পরিদর্শক কমল চন্দ্র দে এবং সহকারী উপ-পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে তাদের বরগুনা জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

আমতলীতে ১৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, বিপুল অর্থ উদ্ধার

আপডেট সময় : ১০:৩০:২০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬