নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নাভানা এলাকায় পুলিশের উপস্থিতিতে প্রায় দুই ঘণ্টা উদ্ধার কাজ পরিচালনা করে ফায়ার স্টেশনের ডুবুরি দল তাদের লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন, নড়াইলের কালিয়া থানাধীন রঘুনাথপুর গ্রামের আকরামের মেয়ে সুরাইয়া (১৩), ছেলে গালিব (১৯) এবং গোপালগঞ্জের কাশিয়ানি থানাধীন মনাগ গ্রামের দেলোয়ারের ছেলে রাশিদুল (২১)। তারা সিদ্ধিরগঞ্জের নাভানা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে যে নিহত তিনজনই সাঁতার জানতেন। তারপরেও কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার অভিযান শেষে মরদেহগুলো আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 

























