বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালি নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে মারজিয়া খাতুন (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নবীনগর এলাকার দাবুর বাড়ি ঘাট সংলগ্ন নদীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজ মারজিয়া নবীনগর গ্রামের মিজানুর রহমানের মেয়ে।
প্রত্যক্ষদর্শীদের মতে, মারজিয়া তার বন্ধুদের সাথে নদীর ধারে খেলছিল। খেলার ছলে সে নদীর কিনারায় নামলে হঠাৎ স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। তার বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারের চেষ্টা করে। পরে খবর পেয়ে ধুনট উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। তবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শিশুটির সন্ধান মেলেনি। তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
রিপোর্টারের নাম 




















