ঢাকা ১১:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, তাপমাত্রা কমলেও জলাবদ্ধতায় ভোগান্তি

রাজধানী ঢাকায় একটানা মুষলধারে বৃষ্টি নগরবাসীর জীবনে স্বস্তি এনে দিলেও, একই সঙ্গে তৈরি করেছে ভোগান্তি। শনিবার (১৩ জুন) দুপুর ১২টা থেকে আকাশ কালো মেঘে ঢেকে যাওয়ার পর দুপুর পৌনে ২টার দিকে শুরু হওয়া ভারি বৃষ্টিতে বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

প্রায় আধা ঘণ্টার এই টানা বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমলেও, জলাবদ্ধতার কারণে নগর জীবনে নেমে আসে স্থবিরতা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এমন চিত্র পাওয়া গেছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সারাদেশের জন্য সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চক্ষু সেবায় বিএনএসবি ও সিইআইটিসির অবদান: বার্ষিক সাধারণ সভায় অগ্রগতি পর্যালোচনা

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, তাপমাত্রা কমলেও জলাবদ্ধতায় ভোগান্তি

আপডেট সময় : ০৯:০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬