ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

বিশ্বকাপ ফুটবল: ভোলায় ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রায় মর্মান্তিক মৃত্যু

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্রাজিল দলের সমর্থকদের শোভাযাত্রায় অংশ নিয়ে সড়ক দুর্ঘটনায় মো. ইসমাইল (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকালে ভোলা-চরফ্যাশন সড়কের বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের মনসুর আলী দালাল বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল কুঞ্জেরহাট চৌকিদার বাড়ির মো. মাকসুদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বোরহানউদ্দিন উপজেলা থেকে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্রাজিল সমর্থকদের একটি শোভাযাত্রা বের হয়। ভোলা-চরফ্যাশন সড়কের উদয়পুর রাস্তায় শোভাযাত্রায় অংশ নিতে এসে ইসমাইল তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়েন।

দ্রুত তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রেজওয়ানুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ইসমাইলের মৃত্যু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চক্ষু সেবায় বিএনএসবি ও সিইআইটিসির অবদান: বার্ষিক সাধারণ সভায় অগ্রগতি পর্যালোচনা

বিশ্বকাপ ফুটবল: ভোলায় ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রায় মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৮:২৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬