ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাল যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি

জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি তাদের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। শনিবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে জিয়া উদ্যানে সমবেত হন।

যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত এই কমিটির মাধ্যমে সংগঠন আরও গতিশীল হবে। শহীদ জিয়ার আদর্শ এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে ধারণ করে তারা গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে এদিন পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামে বাড়ছে মৃত্যু: ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর প্রাণহানি, মোট মৃতের সংখ্যা ৬৬১

শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাল যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি

আপডেট সময় : ০২:০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬