বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা পবিত্র আশুরা ও সেমিস্টার সমাপনী উপলক্ষে সাত দিনের ছুটি পাচ্ছেন। আগামী ২৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ক্লাস বন্ধ থাকবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যদিও এই সময়ে একাডেমিক ক্লাস বন্ধ থাকবে, তবে পূর্বনির্ধারিত সকল পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান জানান, করোনা মহামারির পর এই প্রথম শিক্ষার্থীদের জন্য সেমিস্টার সমাপনী ছুটি চালু করা হচ্ছে। বিগত কয়েক বছর সেশনজটের কারণে এই ছুটি কার্যকর করা সম্ভব হয়নি। এখন থেকে প্রতি বছর জুন ও ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে শিক্ষার্থীরা এই ছুটির সুযোগ পাবেন।
রিপোর্টারের নাম 
























