ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাজার কোটি টাকার বাজেট: রোবটিক সার্জারি ও ইএমআর চালুর উদ্যোগ

সুস্বাস্থ্যের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে স্বাস্থ্যসেবা, মেডিকেল শিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও প্রশিক্ষণে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য এক হাজার কোটি টাকার বেশি ব্যয়ের একটি বাজেট প্রস্তুত করছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। এই বাজেট দেশের চিকিৎসা খাতে যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

গত বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত অর্থ কমিটির ১১৯তম সভায় প্রস্তাবিত বাজেটের রূপরেখা এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভার মূল স্লোগান ছিল: ‘সেবায় শ্রেষ্ঠতা, শিক্ষা ও গবেষণায় বিশ্বমান হোক দৃশ্যমান। স্বাস্থ্যসেবায় প্রাধিকার হোক সবার অধিকার। ব্যয় হ্রাস অনুক্ষণ, স্বাস্থ্যসেবা উন্নয়ন।’

সভায় জানানো হয়, বিএমইউ একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর মেগা বাজেট প্রস্তুত করছে, যেখানে প্রথাগত স্বাস্থ্যসেবার গণ্ডি পেরিয়ে রোবটিক সার্জারি, পেপারলেস অফিস এবং ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড (ইএমআর) চালুর মতো যুগান্তকারী উদ্যোগগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এছাড়াও, ৫৯টি নিজস্ব বিভাগ এবং ৫৫টি অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট পরিচালনাকারী এই প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে এগিয়ে নিতে গবেষণায় বড় ধরনের বরাদ্দ রাখার ইঙ্গিত দেওয়া হয়েছে।

বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা এবং শতভাগ দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। চলতি মাসেই অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই বাজেট চূড়ান্ত অনুমোদন ও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের ভেতরের অব্যবস্থাপনা দূর করতে কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক ব্যবস্থাপনাকে আরও উন্নত করতে হবে। লিফট বা হাসপাতালের এস্কেলেটর সেবা যাতে সার্বক্ষণিক চালু থাকে, তার জন্য সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে। চুক্তিভিত্তিক আউটসোর্সিং কোম্পানিগুলোর জনবল পূর্ণাঙ্গ মনিটরিংয়ে থাকবে এবং চলমান সব প্রকল্পের কার্যক্রম এবার ‘ইন্টারনাল অডিট’ এর আওতায় আনা হবে। উপাচার্য আরও উল্লেখ করেন, সরকারি স্বাস্থ্য বাজেটের লক্ষ্য পূরণে বিএমইউতে অ্যাডভান্সড টেকনোলজি, রোবটিক সার্জারি এবং নতুন উদ্ভাবন যুক্ত করতে হবে, পাশাপাশি রোগীদের ভোগান্তি কমাতে আল্ট্রাসাউন্ড সেবাকে পরিকল্পিতভাবে সম্প্রসারিত করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কওমি আলেমদের অবদানের মূল্যায়ন ও বাজেট বরাদ্দ নিয়ে সংসদে আলোচনা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাজার কোটি টাকার বাজেট: রোবটিক সার্জারি ও ইএমআর চালুর উদ্যোগ

আপডেট সময় : ০৬:৪৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬