আলোচিত ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এর অফিসিয়াল ট্রেইলার মুক্তি পেয়েছে। সালেহ সোবহান অনীম পরিচালিত হইচই অরিজিনাল এই সিরিজটি আগামী ২৫ জুন থেকে হইচই প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হবে।
ট্রেইলারে সাংবাদিকতার এক রোমাঞ্চকর জগৎ, সত্য অনুসন্ধানের নিরন্তর সংগ্রাম এবং এর আড়ালে লুকিয়ে থাকা পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত সংকট ও মানবিক টানাপড়েনের গল্প উঠে এসেছে। একই সঙ্গে একটি গোপন সত্য উন্মোচনের তীব্র আকাঙ্ক্ষা এবং তার পরিণতি ঘিরে তৈরি হয়েছে রহস্য ও উত্তেজনার আবহ, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে তুলবে।
সিরিজটির পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা দেখা গেছে। ট্রেইলার প্রকাশের মাধ্যমে সেই প্রত্যাশা আরও কয়েকগুণ বেড়েছে। শুধু দর্শকরাই নন, সিরিজের কলাকুশলীরাও ‘হেডলাইন’ নিয়ে দারুণ উচ্ছ্বসিত এবং মুক্তির অপেক্ষায় রয়েছেন।
আট পর্বের এই সিরিজে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি, আরিফিন জিলানী জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে। জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব প্রায় দুই বছর পর ওটিটিতে ফিরেছেন এবং আসন্ন এই ওয়েব সিরিজে তিনি জহির নামের একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন।
রিপোর্টারের নাম 

























