ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদী, যিনি কয়েস লোদী নামেই পরিচিত। সরকার তাকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার রাতে কয়েস লোদী নিজেই তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।

নবনিযুক্ত চেয়ারম্যান কয়েস লোদী সিলেট সিটি করপোরেশনের চারবারের নির্বাচিত সাবেক কাউন্সিলর এবং প্যানেল মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি জানান, বর্তমানে সিউক কেবল কাগজে-কলমেই বিদ্যমান; এর কোনো অফিস অবকাঠামো বা জনবল নেই।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত ১১ জুন এই নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৩-এর ধারা ৮(১) অনুযায়ী রেজাউল হাসান লোদীকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে এক বছর মেয়াদে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

উল্লেখ্য, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া শুরু হয় ২০২২ সালে। সিলেট সিটি করপোরেশন এলাকা ও এর আশপাশকে পরিকল্পিতভাবে উন্নয়নের আওতায় আনা, পর্যটনসমৃদ্ধ অঞ্চলগুলোকে আধুনিক অবকাঠামোসহ গড়ে তোলা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখাই এই কর্তৃপক্ষের মূল লক্ষ্য। ২০২২ সালের ২২ আগস্ট মন্ত্রিসভা ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২২’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয় এবং ২০২৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩’ পাস হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: বিশ্বকাপে জয়ে ফিরতে মরিয়া হাইতি ও স্কটল্যান্ড

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান কয়েস লোদী

আপডেট সময় : ০৬:৫৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬