ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ করল বিজিবি

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১০-১২ জনকে বাংলাদেশে পুশইনের একটি অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে উপজেলার বনচৌকি বিওপি সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফ তাদের পরিকল্পনা থেকে পিছু হটতে বাধ্য হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের ৯০৬/৮ এস পিলারের কাছে বিএসএফের ৭৮ পাগলামীর ক্যাম্পের সদস্যরা গাড়িতে করে একদল মানুষকে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছিল। বিষয়টি টের পাওয়ার পরপরই ১৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন এবং প্রতিরোধ গড়ে তোলেন। বিজিবির অনড় অবস্থানের মুখে বিএসএফ তাদের প্রচেষ্টা ত্যাগ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফিরিয়ে নিয়ে যায়।

এই ঘটনার পর থেকে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি তাদের টহল ও নজরদারি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সংক্রান্ত বিদ্যমান নিয়ম অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি বিজিবির পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের নামে হত্যা মামলা

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ করল বিজিবি

আপডেট সময় : ১২:৪৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬