ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

লালমনিরহাটে বিএসএফের পুশইন চেষ্টা: বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে পিছু হটল ভারতীয় বাহিনী

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত দিয়ে একদল নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক অনুপ্রবেশ) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শুক্রবার রাতে উপজেলার আমঝোল সীমান্তে এ ঘটনা ঘটে।

সীমান্ত সূত্র ও বিজিবি জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিএসএফের ৭৮ ব্যাটালিয়নের পাগলীমারী ক্যাম্পের সদস্যরা একটি গাড়িতে করে ১২ থেকে ১৫ জন নারী-পুরুষকে আন্তর্জাতিক মেইন পিলার ৯০৬-এর সাব-পিলার ৮এস সংলগ্ন এলাকায় নিয়ে আসে। কাঁটাতারের বেড়ার গেট খুলে তাঁদের জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর অপচেষ্টা শুরু করলে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক বাধা প্রদান করেন।

পুশইনের বিষয়টি জানাজানি হলে স্থানীয় গ্রামবাসী এবং বিজিবি সদস্যরা একত্রিত হয়ে সীমান্তে অবস্থান নেন। মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হয় এবং কিছুক্ষণের মধ্যেই শত শত গ্রামবাসী জিরো পয়েন্টে জড়ো হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। বিজিবির কঠোর অবস্থান ও জনরোষের মুখে বিএসএফ পিছু হটতে বাধ্য হয় এবং অনুপ্রবেশকারীদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

এ ঘটনার পর থেকে হাতীবান্ধার সীমান্তবর্তী এলাকায় জনমনে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি ওই এলাকায় টহল জোরদার করেছে এবং নজরদারি বৃদ্ধি করেছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহুবলে মাতৃত্বকালীন ভাতা পেতে ভোগান্তি: সময়সীমার আগেই তালিকা চূড়ান্তের অভিযোগ

লালমনিরহাটে বিএসএফের পুশইন চেষ্টা: বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে পিছু হটল ভারতীয় বাহিনী

আপডেট সময় : ০৩:১২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬