ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন নৌপ্রতিমন্ত্রী

গত ঈদুল ফিতরে সদরঘাটে সংঘটিত মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নিহত সোহেল ও মিরাজের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকা করে চেক প্রদান করা হয়। এ সময় প্রতিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত এই দুই পরিবারকে ধাপে ধাপে আরও ২৫ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে এবং দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। চেক হস্তান্তর অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ-এর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: বিশ্বকাপে জয়ে ফিরতে মরিয়া হাইতি ও স্কটল্যান্ড

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন নৌপ্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৫:০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬