ঢাকা ০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

ক্যাপসুল সংকটে ১৪ মাস ধরে ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ, ঝুঁকিতে দেশের লাখো শিশু

প্রয়োজনীয় ক্যাপসুল সংকটের কারণে বাংলাদেশে শিশুদের জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন টানা ১৪ মাস ধরে বন্ধ রয়েছে। সর্বশেষ গত বছরের মার্চ মাসে এই কর্মসূচি পালিত হয়েছিল। নিয়মানুযায়ী বছরে দুই বার এই কর্মসূচি পালন করার কথা থাকলেও পর্যাপ্ত মজুত না থাকায় গত সেপ্টেম্বর এবং এই বছরের মার্চের নির্ধারিত ক্যাম্পেইনগুলো করা সম্ভব হয়নি।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের কাছ থেকে জুনের মাঝামাঝি সময়ে প্রায় এক কোটি ক্যাপসুল আসার কথা রয়েছে। সরবরাহ নিশ্চিত হলে জুনের শেষ সপ্তাহে দেশজুড়ে এই ক্যাম্পেইন শুরু করার প্রাথমিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, আমদানিতে বিলম্বের কারণেই মূলত এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, দীর্ঘদিন এই জাতীয় কর্মসূচি বন্ধ থাকায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও দৃষ্টিশক্তি মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে রাতকানা রোগ প্রতিরোধ এবং শিশুদের অপুষ্টি দূর করতে এই ক্যাপসুল অত্যন্ত কার্যকর, যা ব্যাহত হলে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুদের সুরক্ষায় কঠোর আমিরাত: ১৫ বছরের নিচে নিষিদ্ধ সামাজিক মাধ্যম

ক্যাপসুল সংকটে ১৪ মাস ধরে ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ, ঝুঁকিতে দেশের লাখো শিশু

আপডেট সময় : ১২:৪৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬