ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

টঙ্গীতে ফ্লাইওভারে ট্রাক-কভার্ড ভ্যান সংঘর্ষ: চালক নিহত, আহত ২

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি ফ্লাইওভারে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক কভার্ড ভ্যান চালক প্রাণ হারিয়েছেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে স্টেশন রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম সাইফুল ইসলাম শাকিল (২৭), তিনি নোয়াখালী জেলার সেনবাগ থানার খাজুরিয়া গ্রামের বাসিন্দা। এই ঘটনায় আরও একটি ট্রাকের চালক ও তার সহযোগী গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে গাজীপুরগামী একটি ট্রাক স্টেশন রোড সংলগ্ন ফ্লাইওভার দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে আটকে যায়। এতে ট্রাকের চালক রনি মিয়া ও সহযোগী রুবেল আহত হন। এর কিছুক্ষণ পরই পেছন থেকে আসা একটি দ্রুতগতির কভার্ড ভ্যান আটকে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক শাকিল ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় কভার্ড ভ্যানের সামনের অংশ কেটে চালকের মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের মিয়া গোলাম পরওয়ার: ‘সরকারের বাজেট লুটপাটের, জনবান্ধব নয়’

টঙ্গীতে ফ্লাইওভারে ট্রাক-কভার্ড ভ্যান সংঘর্ষ: চালক নিহত, আহত ২

আপডেট সময় : ০৭:১৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬