ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

জামালপুরে পুলিশের বড় অভিযান: ৪২ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

জামালপুর জেলা শহরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত এই মাদকের বাজারমূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। শনিবার দুপুরে জামালপুর সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে জামালপুর পৌর এলাকার মৃধাপাড়ায় একটি বাড়িতে অভিযান চালায় সদর থানা পুলিশ। ওই বাড়ির ভাড়াটিয়া খোদেজা বেগমের কক্ষ তল্লাশি করে তিনটি ট্রাভেল ব্যাগ ও দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় খোদেজাকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের দয়াময়ী মোড় এলাকা থেকে বুলবুলি নামের আরেক নারীকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত বুলবুলি স্বীকার করেছেন যে, তিনি উদ্ধার হওয়া গাঁজার চালানটি কেনার উদ্দেশ্যে সেখানে এসেছিলেন। পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত খোদেজা বেগমের বিরুদ্ধে শেরপুর সদর থানায় আগেও মাদক মামলা রয়েছে। এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: বিশ্বকাপে জয়ে ফিরতে মরিয়া হাইতি ও স্কটল্যান্ড

জামালপুরে পুলিশের বড় অভিযান: ৪২ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:১১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬